কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ এ ০৩:২৯ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ

পরিচালক ও
রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের কার্যালয়
বিভাগীয় শ্রম দপ্তর, জাম্বুরী মাঠ, আগ্রাবাদ, চট্টগ্রাম।
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)
বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম শ্রম অধিদপ্তরাধীন বিভাগীয় পর্যায়ের একটি দপ্তর। এ দপ্তরের অধিক্ষেত্রভূক্ত জেলাসমূহ হ’ল: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন যান্ত্রিক পরিবহন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস এর জেলা ভিত্তিক এবং দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী, দর্জি প্রতিষ্ঠানপুঞ্জ সমূহের বিভাগভিত্তিক ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন ও তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এর ক্ষেত্রে এবং আঞ্চলিক শ্রম দপ্তরের অধিক্ষেত্র বহির্ভূত সেক্টরসমূহের ক্ষেত্রে সিলেট এবং সুনামগঞ্জ জেলা। এই দপ্তরটি শান্তিপূর্ণভাবে শিল্প বিরোধ নিষ্পত্তিকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদান, ট্রেড ইউনিয়ন কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, সরকারের গৃহীত বিভিন্ন শ্রম কল্যাণমূলক কর্মসূচী পরিচালনা ও বাস্তবায়ন, শ্রম আইন ও শ্রম প্রশাসন সংক্রান্ত প্রশিক্ষণ পরিচালনা এবং শ্রম সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ, সংরক্ষণ ও চাহিদা অনুযায়ী সরবরাহের দায়িত্ব পালনসহ আঞ্চলিক শ্রম দপ্তর, সিলেট ও শ্রম কল্যাণ কেন্দ্র সমূহের (০১. শ্রম কল্যাণ কেন্দ্র, কালুরঘাট, চট্টগ্রাম; ০২. শ্রম কল্যাণ কেন্দ্র, ষোলশহর, চট্টগ্রাম; ০৩. শ্রম কল্যাণ কেন্দ্র, ঘাগড়া, রাঙ্গামাটি; ০৪. শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) কার্যক্রম তত্ত্ববধান ও বিভিন্ন সময় সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করে থাকে।
১. ভিশন ও মিশনঃ
ভিশন (Vission) : শ্রমিক মালিকের মধ্যকার সর্ম্পক উন্নয়ন এবং শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ।
মিশন (Mission) : শিল্প প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ শিল্প সম্পর্ক বজায় রাখা এবং দক্ষ শ্রমশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ।
২. সেবা প্রদান প্রতিশ্রুতি সমূহ
২.১ নাগরিক সেবা
| ক্র/নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি ও বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান | সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ১ | ক) ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদান | (ক) যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত ফরম- ৫৬(ক) এ আবেদনপত্র প্রাপ্তির পর ত্রুটি-বিচ্যুতি সংশোধনের নিমিত্ত ১২ দিনের মধ্যে আবেদনকারীগণকে আপত্তি পত্র দেয়া হয়। (খ) আপত্তি পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আবেদনকারী কর্তৃক জবাব প্রদান করা হলে রেজিস্ট্রেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। | বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ (অদ্যাবধি সংশোধিত) এর নির্ধারিত ফরম- ৫৫(ক), ৫৬(ক), ৫৬ (চ) ও ৫৭(ক) এবং ট্রেড ইউনিয়ন গঠনের জন্য অনুষ্ঠিত সভার নোটিশ, রেজুলেশন ও হাজিরা শীট। প্রাপ্তিস্থানঃ বিভাগীয় শ্রম দপ্তর বা ওয়েবসাইট: www.dol.chittagongdiv.gov,bd | ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন আবেদন মঞ্জুর হলে ৫০০/- ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং-১-৩১৪১-০০০০-২৬৮১ এ বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান করে চালানের মূলকপি অত্র দপ্তরে দাখিল। | ৫৫(পঞ্চান্ন)দিন। |
মোঃ গিয়াস উদ্দিন পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম। ইমেইল: মোবাইল: ০১৭১২৭৭১৫৭১ ফোন(অফিস): +৮৮০২৩৩৩৩২৩২৫৮ |
| ২ | (ক) ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র, নাম ও ঠিকানা পরিবর্তন; (খ) ট্রেড ইউনিয়ন সংশ্লিষ্ট বিভিন্ন দলিলের সত্যায়িত প্রতিলিপি প্রদান (গ) ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রত্যয়ন পত্রের দ্বিতীয় প্রতিলিপি প্রদান | স্ব-ব্যাখ্যাত আবেদনের মাধ্যমে। আবেদন পাওয়ার পর দাখিলকৃত সকল রেকর্ডপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দেয়ার জন্য আবেদনকারীকে পত্র দেয়ার পর নির্ধারিত ফি জমা দেয়া হলে। | সেবা প্রত্যাশীর নিকট হতে প্রাপ্ত স্ব-ব্যাখ্যাত আবেদন | ক) ১,০০০/-(এক হাজার) টাকা; খ) প্রথম ২০০ শব্দ বা উহার কমের জন্য ১২০/- এবং অবশিষ্ট শব্দের জন্য আরও ৬০/-; গ) ৩০০/-(তিনশত) টাকা চালানের মাধ্যমে কোড নং- ১-৩১৪১-০০০০-২৬৮১ | ক) ১৫ কর্ম দিবস; খ) ১৫ কর্ম দিবস; গ) ১৫ কর্ম দিবস; | |
| ৩ | ট্রেড ইউনিয়নের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ ও প্রত্যয়ন প্রদান | বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২০১(১) অনুযায়ী নির্ধারিত ফরমে কোন ইংরেজি পঞ্জিকা বৎসর শেষ হওয়ার পর পরবর্তী বৎসর ৩০শে এপ্রিল এর মধ্যে বার্ষিক রিটার্ণ গ্রহণ ও প্রত্যয়ন প্রদান। | শ্রম বিধির নির্ধারিত ফরম-৬১(ক) ও ৬১(ঘ)(ইউনিয়ন) ৬১(খ) ও ৬১(ঘ)(ফেডারেশন) প্রাপ্তিস্থানঃ বিভাগীয় শ্রম দপ্তর বা ওয়েবসাইট: www.dol.chittagongdiv.gov,bd | বিনামূল্যে | ৩০ কার্য দিবস | |
| ৪ | ট্রেড ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন এবং কোন গোপন নির্বাচন তত্ত্বাবধান করা তত্ত্বাবধান করা। | বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ধারা- ৩১৭ (৪) (ঘ) অনুযায়ী ট্রেড ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন এবং কোন গোপন নির্বাচন | সেবা প্রত্যাশীর নিকট হতে প্রাপ্ত স্ব-ব্যাখ্যাত আবেদন | বিনামূল্যে | সেবা প্রত্যাশীর আবেদনে উল্লেখিত সময় অনুযায়ী নির্বাচনী কার্যক্রম তত্বাবধার করা হয়। | |
| ৫ | অংশগ্রহণকারী কমিটি গঠন ও কার্যাবলী তত্ত্বাবধান | (ক) শ্রম আইনের ২০৫ ধারা ও বিধি ১৮৩ মোতাবেক নূন্যতম ৫০ জন শ্রমিক বিশিষ্ট প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠানের ৩০(ত্রিশ) দিন পূর্বে এ দপ্তরকে অবহিত করে অংশগ্রহণকারী কমিটি গঠন সংক্রান্ত প্রতিটি কার্যক্রম অবহিত করা। (খ) প্রতি ০২মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠানপূর্বক কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ০৭ দিনের মধ্যে দাখিল করা | সেবা প্রত্যাশীর নিকট হতে প্রাপ্ত স্ব-ব্যাখ্যাত আবেদন ও নির্ধারিত ফরম ‘৬৩’ ও ‘৬৪’ অনুযায়ী কমিটি গঠন পূর্বক তথ্য প্রেরণ, | বিনামূল্যে | সেবা প্রত্যাশীর আবেদনে উল্লেখিত সময় অনুযায়ী নির্বাচনী কার্যক্রম তত্বাবধার করা হয়। | |
| ৬ | অংশগ্রহণকারী কমিটির প্রত্যয়ন পত্র সরবরাহ করা | শ্রম আইনের ২০৫ ধারা ও বিধি ১৮৩ মোতাবেক কমিটি গঠন করে আবেদন করে নির্ধারিত ফি জমা দিতে হয়। | স্বব্যাখ্যাত আবেদন | ক) ১০০০/-(পাঁচশত) টাকা চালানের মাধ্যমে কোড নং- ১-৩১৪১-০০০০-২৬৮১ | ০৭(সাত) দিন। | |
| ৭ | যৌথ দরকষাকষি প্রতিনিধি(সিবিএ) নির্ধারণ ও ঘোষণা করা; | বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ধারা- ২০২(২) অনুযায়ী কোন প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকলে গোপন ভোটের মাধ্যমে যৌথ দরকষাকষি প্রতিনিধি নির্ধারণ করা হয়। | ট্রেড ইউনিয়নের/ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বব্যাখ্যাত আবেদন | বিনামূল্যে | ১২০(একশত বিশ) দিন। | |
| ৮ | শিল্প বিরোধ নিষ্পত্তিকরণ | মালিক এবং সিবিএ এর মধ্যকার শিল্প বিরোধ নিষ্পত্তি না হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ধারা- ২১০ অনুযায়ী ত্রি-পক্ষীয় সালিশ এর মাধ্যমে শিল্প বিরোধ নিষ্পত্তি করা হয়। | মালিক বা সিবিএ থেকে প্রাপ্ত আবেদন | বিনামূল্যে | নূন্যতম ৩০(ত্রিশ)দিন অথবা উভয়পক্ষের সম্মতিতে বর্ধিত মেয়াদ | |
| ৯ | কারখানা ও শিল্প প্রতিস্ঠান সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ ও সরবরাহ | কারখানা/ প্রতিষ্ঠান হতে ত্রৈমাসিক রিটার্ন ফরম‘সি’ এবং ফরম ‘এফ’ এর মাধ্যমে প্রাপ্ত তথ্যাদি | ত্রৈমাসিক রিটার্ন ফরম‘সি’ এবং ফরম ‘এফ প্রাপ্তিস্থান: বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম। | বিনামূল্যে | যথাশীঘ্র | |
| ১০ | কোন মালিক বা শ্রমিক কর্তৃক উত্থাপিত এন্টি ইউনিয়ন ডিস্ক্রিমিনেশন/ অসৎ শ্রম আচরণ সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি | অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি | সেবা প্রত্যাশী কর্তৃক প্রাপ্ত আবেদন | বিনামূ্ল্যে | ৫৫(পঞ্চান্ন) কর্ম দিবস | |
| ১১ | অনলাইন সেবা | ইউনিয়ন রেজিস্ট্রেশন, অভিযোগ ও বিভিন্ন ফরম, তথ্য উপাত্ত এবং আইন, বিধিমালা তথ্যাদি। | বিভাগীয় শ্রম দপ্তর বা ওয়েবসাইট: www.dol.chittagongdiv.gov,bd | বিনামূল্যে | ০১(এক)দিন |
২.৩) অভ্যন্তরীণ সেবাঃ (নিজ দপ্তর ও অধিনস্থ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী)
| ক্র/নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি ও বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান | সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ১ | অর্জিত ছুটি মঞ্জুর | অর্জিত ছুটি মঞ্জুর (৩ মাস পর্যন্ত) আবেদন পাওয়ার পর যথাযথ বিধি অনুযায়ী সরকারী আদেশ জারীর মাধ্যমে। ০৩(তিন) মাসের অধিক হলে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। | ১) সাদা কাগজে আবেদনপত্র; ২) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নম্বরঃ ২৩৯৫) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদেরক্ষেত্রে); এবং ৩) হিসাব শাখা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন- গেজেটেড কর্মচারীদেরক্ষেত্রে), প্রাপ্তিস্থানঃ হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়। | বিনামূল্যে | ১০(দশ) কার্য দিবস | মোঃ গিয়াস উদ্দিন পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম। ইমেইল: মোবাইল: ০১৭১২৭৭১৫৭১ ফোন(অফিস): +৮৮০২৩৩৩৩২৩২৫৮ |
| ২ | শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর | আবেদন পাওয়ার পর প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অনুযায়ী সরকারি আদেশ জারি। | বিনামূল্যে | ১০(দশ) কার্য দিবস | ||
| ৩ | সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুরী প্রদান | আবেদন পাওয়ার পর প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অনুযায়ী সরকারি আদেশ জারি। | ১) নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নম্বরঃ ২৬৩৯, গেজেটেড/ নন-গেজেটেড) ২) সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরনীর মূলকপি (প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত) প্রাপ্তিস্থানঃ হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়। | বিনামূল্যে | ১০(দশ) কার্য দিবস | |
| ৪ | পেনশন আবেদন নিষ্পত্তি করণ | আবেদন পাওয়ার পর যাচাই বাছাই শেষে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা। | আবেদন পত্র | বিনামূল্যে | দ্রুততম সময়ে। | |
| ৫ | নৈমিত্তিক ছুটি | আবেদন প্রাপ্তির পর ছুটি অনুমোদন করা | সাদা কাগজে আবেদনপত্র। | বিনামূল্যে | দ্রুততম সময়ে। | |
০৩) আওতাধীন দপ্তর সমূহ:
| ক্রমিক | দপ্তরের নাম | ওয়েব সাইট |
| ০১ | আঞ্চলিক শ্রম দপ্তর, সিলেট | |
| ০২ | শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রীমঙ্গল, মৌলভীবাজার | |
| ০৩ | শ্রম কল্যাণ কেন্দ্র, কালুরঘাট, চট্টগ্রাম; | |
| ০৪ | শ্রম কল্যাণ কেন্দ্র, ষোলশহর, চট্টগ্রাম | |
| ০৫ | শ্রম কল্যাণ কেন্দ্র, ঘাগড়া, রাঙ্গামাটি |
০৪) আপনার(সেবা গ্রহীতার) কাছে আমাদের (সেবা প্রদানকারীর প্রত্যাশা)
| ক্রমিক | প্রতিশ্রুত/কাংক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
| ১ | স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান |
| ২ | আবেদনের সাথে একাধিক মোবাইল নম্বর, অফিসের নম্বর এবং ব্যক্তিগত বা অফিসিয়াল সঠিক ইমেইল ঠিকানা উল্লেখ করা |
| ৩ | যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
| ৪ | প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ই-মেইলের নির্দেশনা অনুসরণ করা |
| ৫ | সাক্ষাতের জন্য ধার্য তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
| ৬ | অনাবশ্যক ফোন/তদবির না করা |
০৫) অভিযোগ ও প্রতিকার ব্যবস্থাপনা
| ক্রমিক | কখন যোগাযোগ করবেন | কার সঙ্গে যোগাযোগ করবেন | যোগাযোগের ঠিকানা | নিষ্পত্তির সময়সীমা |
| ১ | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা(অনিক) | জনাব মোঃ বেল্লাল হোসেন শেখ পরিচালক (প্রশাসন, হিসাব ও সাধারণ) অফিস: প্রধান কার্যালয়, শ্রম অধিদপ্তর ই-মেইল:bellal.sheikh@dol.gov.bd মোবাইল: ০১৭১২৯১৮৪৫৪ | ৩০(ত্রিশ) কার্যদিবস |
| ২ | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) সমাধান দিতে না পারলে | আপিল কর্মকর্তা (অতিরিক্ত মহাপরিচালক) | অতিরিক্ত মহাপরিচালক (যু্গ্ম সচিব) শ্রম অধিদপ্তর ফোন(অফিস)-০২ ৮৩৯১৪৭০ | ২০(বিশ) কার্যদিবস |
| ৩ | অপিল কর্মকর্তা সমাধান দিতে না পারলে | মহাপরিচালক (অতিরিক্ত সচিব) | মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ফোন(অফিস)-০২ ৮৩৯১৪৬৬ | ৬০(ষাট) কার্যদিবস |